© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গজনি দখল করতে হামলা শুরু করেছে তালেবান

শেয়ার করুন:
গজনি দখল করতে হামলা শুরু করেছে তালেবান

ছবি- সংগৃহিত

international-desk
০৫:৫৭ পিএম | ৩০ জুন, ২০২১

আফগান বাহিনীর কাছ থেকে দেশটির মধ্যাঞ্চলীয় শহর গজনি জেলার নিয়ন্ত্রণ নিতে হামলা শুরু করেছে তালেবান। প্রাদেশিক পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তালেবানের এবারের হামলা তীব্র। সরকারি বাহিনী তাদের সাধ্যমতো তালেবানকে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২৯ জুন) রাজধানী কাবুলের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের সংযোগ মহাসড়কে ভারী অস্ত্র-গোলাবারুদ নিয়ে অবস্থান নিলে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ শুরু হয়।

আল জাজিরা জানিয়েছে, শেখ আজাল ও গঞ্জ এলাকার নিরাপত্তা চৌকিগুলোর কাছে এদিন তালেবানদের সঙ্গে সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে। এতে ওইসব এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে এলাকা ছেড়ে চলে যায়। সেখানকার রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন