© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিম্বাবুয়েতে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪২

শেয়ার করুন:
জিম্বাবুয়েতে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪২
international-desk
০৪:৫৩ পিএম | ১৬ নভেম্বর, ২০১৮

আফ্রিকান দেশ জিম্বাবুয়েতে একটি যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৪২ জন মারা গেছেন।

বৃহস্পতিবার রাতে দেশের রাজধানী হারারের ৫৫০ কিলোমিটার দক্ষিণের জেলা গাউন্দাতে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার স্থানীয় পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, ৪২ জনেরও বেশি যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২০ জন। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এর আগে ৭ নভেম্বর জিম্বাবুয়ের দক্ষিণ-পূর্বাঞ্চলের রুসাপে শহরের কাছে বান দুর্ঘটনায় ৪৭ জন নিহত হন।

মন্তব্য করুন