© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলায় শাফাতের জামিন বাতিল

শেয়ার করুন:
বনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলায় শাফাতের জামিন বাতিল
own-reporter
০৫:২২ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০১৯

বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক খাদেমুল কায়েস রাষ্ট্রপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে এ মামলায় গত বছরের ২৯ নভেম্বর শাফাত আহমেদ জামিন পান। তার জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেন। আজ সেই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

২০১৭ সালের ২৮ মার্চ রাজধানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন জানিয়ে ওই বছরের ৬ মে বনানী থানায় মামলা করেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে দুই ছাত্রী জানান, ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে তাদের নেওয়া হয়। সেখানে ধর্ষণের শিকার হন তারা।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন