© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিপুণ রায় ৫ দিনের রিমান্ডে

শেয়ার করুন:
নিপুণ রায় ৫ দিনের রিমান্ডে
country-desk
০৫:০৬ পিএম | ১৬ নভেম্বর, ২০১৮

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) শুক্রবার এই আদেশ দেন।

এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নিপুণ রায়কে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেয়ার আবেদন করে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুণ রায় চৌধুরীকে আটক করে পুলিশ। নিপুণ রায়কে পল্টন থানার নাশকতার তিন মামলায় গ্রেফতার দেখানো হয়।

নিপুণ রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

মন্তব্য করুন