© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে রকেট হামলা

শেয়ার করুন:
আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে রকেট হামলা
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৩৪ পিএম | ০১ আগস্ট, ২০২১

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে অবস্থিত কান্দাহার বিমানবন্দরে কয়েকদফা রকেট হামলা চালানো হয়েছে।

শনিবার রাতে ওই হামলা চালানো হয়। বিমানবন্দরের প্রধান মাসুদ পাথুন জানান, গতরাতে (শনিবার) বিমানবন্দর লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে দু'টি বিমানবন্দরের রানওয়েতে আঘাত হেনেছে। এ কারণে বিমানবন্দরের সব ফাইট বাতিল করা হয়েছে। আল জাজিরা।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখলের চেষ্টা করছে তালেবান। ইতোমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা তাদের দখলে চলে গেছে। তালেবান যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে ক্রমেই পিছু হটছে আফগান সেনারা।

মন্তব্য করুন