রবি ছাড়ছেন মাহতাব উদ্দিন আহমেদ

দেশের দ্বিতীয় শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছাড়ছেন মাহতাব উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ বছর ধরে রবির সিইও ও এমডি হিসেবে দায়িত্ব পালন করে আসা মাহতাব তার চুক্তি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

রবির প্রথম বাংলাদেশি সিইও মাহতাব উদ্দিন আহমেদের মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ৩১ অক্টোবর।

তবে মাহতাব এখনই আনুষ্ঠানিকভাবে ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তার দায়িত্বে না থাকার সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে রবি জানিয়েছে। 

আপাতত রবির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এম রিয়াজ রশিদ তার নিজের দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বও পালন করবেন।

রবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থায়াপারান সাঙ্গারাপিল্লাই বলেন, "দেশের শীর্ষ ডিজিটাল কোম্পানি হিসেবে রবিকে প্রতিষ্ঠায় মাহতাবের দৃঢ় ভূমিকার জন্য পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাকে আমি অভিনন্দন জানাই।"

দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, আইসিটি বিভাগ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, রবির সহকর্মী ও ব্যবস্থাপনা পর্ষদ, ব্যবসায়ী সম্প্রদায়, গণমাধ্যম এবং গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাহতাব উদ্দিন আহমেদ।

২০১৬ সালের অক্টোবরে রবির শীর্ষ পদ পাওয়ার আগে তিনি কোম্পানির চিফ অপারেটিং অফিসার (সিওও), চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে রবিতে যোগ দেওয়ার আগে তিনি ইউনিলিভারের বিভিন্ন নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেন ১৭ বছর।

রবির শীর্ষ কর্তার দায়িত্ব নিচ্ছেন মাহতাব

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করা মাহতাব ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশের (আইসিএমএবি) ফেলো সদস্য। হার্ভার্ড বিজনেস স্কুলেরও অ্যালামনাই তিনি।

Share this news on:

সর্বশেষ

img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026