বন্যার পর ইউরোপ জ্বলছে দাবানলে
০৩:১৫ পিএম | ০৬ আগস্ট, ২০২১
রেকর্ড বৃষ্টিপাতের পর গত মাসে ইউরোপের পশ্চিমাঞ্চলে দেখা দিয়েছিল ভয়াবহ বন্যা। এতে জার্মানি, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ডে প্রাণ হারান অন্তত শ’ দুয়েক মানুষ। তার রেশ কাটতে না কাটতেই এবার ইউরোপের দক্ষিণাঞ্চলে শুরু দিয়েছে সর্বগ্রাসী দাবানল। দাউদাউ করে জ্বলছে তুরস্ক, গ্রিস, ইতালি, নর্থ ম্যাসিডোনিয়া, অ্যালবেনিয়ার মতো দেশগুলো।
ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, গত জুলাই ছিল ইউরোপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ মাস। এই তাপপ্রবাহ চলবে আগস্টেও। সেই সঙ্গে দাবানলে পুড়তে পারে দেশগুলো।