জার্মানিতে টিকার বদলে স্যালাইন পুশ!
০৩:০২ পিএম | ১৩ আগস্ট, ২০২১
এবার টিকার বদলে স্যালাইন পুশ করার ঘটনা ঘটলো ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ জার্মানিতে।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের খবর, সম্প্রতি উত্তর জার্মানির লোয়ার স্যাক্সনির একটি শহরে ঘটেছে এই ঘটনা। এতে গত ৫ মার্চ থেকে ২০ এপ্রিলের মধ্যে টিকা নেয়া ৮ হাজার ৫৫৭ জন প্রভাবিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা যায়, গত এপ্রিলে করোনা টিকার বদলে স্যালাইন পানি দিয়েছিলেন ওই নার্স। তার আইনজীবীর দাবি, এমন ঘটনা মাত্র একবারই ঘটেছিল। দুর্ঘটনাক্রমে টিকার একটি শিশি ভেঙে ফেলেছিলেন নার্স। এতে খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন তিনি। তখন ভয় পেয়ে ও চাকরি বাঁচাতে স্যালাইন পানির টিকা দিয়ে দেন।