নাগরিক উদ্ধারে আফগানিস্তানে সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র-ব্রিটেন
১০:৩৯ এএম | ১৪ আগস্ট, ২০২১
যেভাবে ঝড়ের গতিতে তালেবানরা আফগানিস্তানের একের পর এক বড় বড় প্রাদেশিক শহর কব্জা করছে তাতে রাজধানী কাবুলের পতনের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। কাবুলে মার্কিন দূতাবাসের সিংহভাগ কূটনীতিক এবং মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নিতে ৩ হাজার মেরিন সেনাকে কাবুলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগন। এদিকে যুক্তরাষ্ট্রের ঘোষণার পরপরই ব্রিটেনও জানিয়েছে তারাও সৈন্য পাঠাবে।
এই সৈন্যরা কাবুল বিমানবন্দরে মোতায়েন থাকেবে এবং বিশেষ বিমানে করে মার্কিন নাগরিক এবং কূটনীতিকদের ফিরে আনার কাজে সাহায্য করবে।
শুক্রবার (১৩ আগস্ট) হোয়াইট হাউজ এবং সামরিক সূত্র উল্লেখ করে নিউইয়র্ক টাইমস লিখছে আগামি এক মাসের মধ্যে কাবুল সরকারের পতন হতে পারে বলে আমেরিকানরা আশঙ্কা করছে।