© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৪ দলের সভা শনিবার

শেয়ার করুন:
১৪ দলের সভা শনিবার
central-desk
০৬:৫৪ পিএম | ১৬ নভেম্বর, ২০১৮

আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের (মহাজোট) সভা শনিবার অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হবে।

সভায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য করুন