ইউরোপের মত বড় বাজারে স্যামসাংকে ছাড়িয়ে শীর্ষে শাওমি

স্যামসাং আর শাওমি, অনেকের কাছে অপ্রত্যাশিত হলেও অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জগতে তারা এখন একে অপরের সবচেয়ে বড় প্রতিদ্বন্ধী।
চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে ইউরোপের মত বড় বাজারে স্মার্টফোন শিপমেন্টে স্যামসাংকে ছাড়িয়ে শীর্ষে পৌঁছে গেছে শাওমি। চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি এর আগে অ্যাপলকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছিল।
স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের মতে, শীর্ষ অবস্থানের দ্বিতীয় প্রান্তিকে শাওমি সরবরাহ করেছে ১ কোটি ২৭ লাখ স্মার্টফোন। একই সময়ে কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং বাজারটিতে সরবরাহ করেছে ১ কোটি ২০ লাখ ফোন। এতে স্যামসাংয়ের ফোন সরবরাহ গত বছরের চেয়ে কমেছে ৭ শতাংশ। যদিও ব্র্যান্ডটি এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে বড় স্মার্টফোন সরবরাহকারী হিসেবে শীর্ষস্থানেই রয়েছে। অন্যদিকে শীর্ষে যেতে না পারলেও অ্যাপল তাদের ব্যবসা প্রসার করছে।
স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের মতে, শাওমি স্মার্টফোনের সমৃদ্ধ ফিচার, দাম এবং বিশেষ করে মি ও রেডমি সিরিজের স্মার্টফোন দিয়ে এই সফলতা আনতে পেরেছে। 
শাওমির উত্থানের আরেকটি কারণ হিসেবে প্রতিষ্ঠানটি মন করছে হুয়াওয়ের পিছিয়ে যাওয়াকে। বাজারটিতে এক সময় ভালো অবস্থানে থাকা হুয়াওয়ে ২০১৯ সালে তাদের অ্যান্ড্রয়েড ফোনে গুগলের সেবা বন্ধ হয়ে গেলে বাজার থেকে ছিটকে পড়ে।
এখনো এ বছরের আরো সময় বাকি। এই ধারা অব্যাহত থাকলে বছর শেষেও স্যামসাংকে ছাড়িয়ে যাওয়া শাওমির পক্ষে অসম্ভব কিছু না।

Share this news on:

সর্বশেষ

ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026