© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির চ্যালেঞ্জ: ফখরুল

শেয়ার করুন:
গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির চ্যালেঞ্জ: ফখরুল
রাজনীতি
০৬:০৭ পিএম | ০১ সেপ্টেম্বর, ২০২১
দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির জন্য এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এ জাতি যে অধিকারগুলো অর্জন করেছিলো সে অধিকারগুলো তারা হারিয়ে ফেলেছে। নির্বাচন কমিশন একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন