© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী লীগ প্রতারণা করে জনগণকে বিভ্রান্ত করছে: ফখরুল

শেয়ার করুন:
আওয়ামী লীগ প্রতারণা করে জনগণকে বিভ্রান্ত করছে: ফখরুল
রাজনীতি
০৬:০৬ পিএম | ০৬ সেপ্টেম্বর, ২০২১
জিয়ার কবর সরানোর বিষয়ে আওয়ামী লীগ নিজেরাই প্রতারণা করে জনগণকে বিভ্রান্ত করছে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শহীদ জিয়ার কবর সরানো হলে জনগণ তা রক্ষা করবে। সোমবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি আরও বলেন, যে যুক্তি দেখানো হচ্ছে তা জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য। সবকিছুতেই ব্যর্থ হয়ে জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য করুন