মানুষের শত্রু আ’লীগ

দেশে যে সংকট চলছে সেই সংকট বিএনপির নয়, সংকট গোটা জাতির। এটা আমাদের বুঝতে হবে, মানুষকে বোঝাতে হবে। দেশে গণতন্ত্র নেই, নির্বাচন হয় না, দুর্নীতির কোনো জবাবদিহিতা নেই। আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। এই দেশ তো আমরা চাইনি। আজকে এই দেশ তৈরি করেছে আওয়ামী লীগ। আজ আওয়ামী লীগ মানুষের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে। রোববার জাতীয় প্রেসক্লাবের হলরুমে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওলামা দল আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ গোটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ সংগঠনের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা নেতৃত্ব দেব, সে জন্য গোটা জাতি আমাদের দিকে তাকিয়ে আছে।

বিএনপি মহাসচিব বলেন, আজ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ, তার বিদেশে চিকিৎসার জন্য যাওয়া দরকার, তাকে বিদেশে যেতে দিচ্ছে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। তিনি নির্বাসিত অবস্থায় বিদেশে অবস্থান করছেন।

ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ, ওলামা দলের সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

Share this news on:

সর্বশেষ

ঢালিউডের আলোচিত গুঞ্জনে ইতি টানলেন নুসরাত ফারিয়া Feb 04, 2026
ধুরন্ধর ২: সিক্যুয়েলেও ঝড় তুলতে প্রস্তুত রণবীর Feb 04, 2026
বিয়ে ভাঙার কারণ জানালেন পরীমনি Feb 04, 2026
পাপারাজ্জির প্রশ্নে বিরক্ত নন সোনম Feb 04, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 04, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 04, 2026
img
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭ নেতাকর্মী Feb 04, 2026
img
আন্তর্জাতিক মানের দুইটি ছবিতে প্রতীকী চরিত্রে সাই পল্লবি Feb 04, 2026
img
ভোটকেন্দ্রে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে সরকারকেই: হান্নান মাসউদ Feb 04, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে: ওয়াদুদ ভুইঁয়া Feb 04, 2026
img
‘দ্য প্যারাডাইস’, বাজেট ছুঁয়েছে ২০০ কোটি Feb 04, 2026
img
একটি মহল হামলা ও কালো টাকার রাজনীতি শুরু করেছে: সাইফুল হক Feb 04, 2026
img
ফের একই সঙ্গে পর্দার জনপ্রিয় জুটি Feb 04, 2026
img
ভারত কি আসলেই রাশিয়ার তেল কেনা বন্ধ করছে, কী বলছে ক্রেমলিন? Feb 04, 2026
img
কায়াদু লোহার নজরকাড়া অভিব্যক্তি, ‘ফাঙ্কি’ ছবির পথে চমকপ্রদ উপস্থিতি Feb 04, 2026
img
সাবেক প্রেমিকের সাথে সম্পর্ক ভাঙার কারণ স্পষ্ট করলেন ম্রুণাল ঠাকুর Feb 04, 2026
img
আর নেই শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল Feb 04, 2026
img
ইভেন্টে সকলকে হার মানালেন তামান্না ভাটিয়া Feb 04, 2026
img
আইনি জটিলতায় বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’ Feb 04, 2026
img
পরিচিত হাসির জগতে অচেনা চরিত্রে অক্ষয় কুমার Feb 04, 2026