© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইপিএলের ফাইনালে কলকাতা

শেয়ার করুন:
আইপিএলের ফাইনালে কলকাতা
মোজো ডেস্ক
১২:১৮ এএম | ১৪ অক্টোবর, ২০২১

<div>শ্বাসরুদ্ধকর ম্যাচে দিল্লী ক্যাপিটালসকে হারিয়ে আইপিএল ২০২১ এর ফাইনালে ক...

শ্বাসরুদ্ধকর ম্যাচে দিল্লী ক্যাপিটালসকে হারিয়ে আইপিএল ২০২১ এর ফাইনালে কলকাতা নাইট রাইডার্স। ১ বল হাতে রেখে ৩ উইকেটে ম্যাচ জিতে আগামীকাল ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা।

ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে সবকটি ওভার খরচ করে দিল্লী থামে ১৩৫ এ গিয়ে। অনেকটা সহজ এ টার্গেট ভাঙ্গতে নেমে কলকাতা শুরুর দিকে ছন্দে থাকলেও শেষে এসে ছন্দ হারায়। সাকিব আল হাসান, মরগানের মতো ব্যাটসম্যান হতাশ করে আরো নাটকীয়তা বাড়িয়ে দেয় ম্যাচের। ২ বলে ৬ রানের প্রয়োজন পূরণে শেষ বলের আগের বলেই ছক্কা হাঁকান রাহুল থ্রিপাটি। কলকাতা উঠে যায় ফাইনালে।

১৫ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে কলকাতা ও চেন্নাই। রাত ৮ টায় শুরু হওয়া ম্যাচটিতে কে চ্যাম্পিয়ন হয় সেটি দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

মন্তব্য করুন