ঘরে বাবা-মা-ছেলের রক্তাক্ত মরদেহ
১০:৩২ এএম | ১৪ অক্টোবর, ২০২১
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাড়ি থেকে এক ব্যবসায়ী, তার স্ত্রী ও ছেলের রক্তা
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাড়ি থেকে এক ব্যবসায়ী, তার স্ত্রী ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে দম্পতির আরেক ছেলেকে হেফাজতে নেয়া হয়েছে। মিরসরাইয়ের জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকায় মুদি ব্যবসায়ী মোস্তফা সৌদাগরের বাড়ি থেকে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
ওসি বলেন, ‘আমরা ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মরদেহগুলো ঘটনাস্থলেই রয়েছে (সকাল ৯টা পর্যন্ত)। আমরা ঘটনায় জড়িত সন্দেহে মোস্তফা সৌদাগরের আরেক ছেলে সাদ্দামকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছি। ‘নিহত সবার গলায়, পেটে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।’ ওসি আরও বলেন, সাদ্দাম নিহত দম্পতির বড় ছেলে। মরদেহ উদ্ধারের সময় বাড়িতেই ছিলেন তিনি ও তার স্ত্রী আইনুন নাহার।
নিহতরা হলেন ৬০ বছরের মোস্তফা সৌদাগর, তার স্ত্রী ৫০ বছরের জোসনারা বেগম এবং ২৪ বছর বয়সী ছেলে হোসেন আহম্মেদ। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসনে মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তিনজনকেই কুপিয়ে হত্যা করা হয়েছে।