© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আফগানিস্তানে মসজিদে হামলায় নিহত বেড়ে ৪৭, দায় স্বীকার আইএসের

শেয়ার করুন:
আফগানিস্তানে মসজিদে হামলায় নিহত বেড়ে ৪৭, দায় স্বীকার আইএসের
মোজো ডেস্ক
১১:৫১ এএম | ১৬ অক্টোবর, ২০২১
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৮০-৯০ জন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সি। শুক্রবারের (১৫ অক্টোবর) এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএসের আফগান শাখা (আইএস-কে)। 

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সায়িদ খোসতি টুইটারে বলেছেন, কান্দাহারে শিয়াদের একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে জেনে আমরা খুবই দুঃখিত। সেখানে আমাদের বেশ কয়েকজন স্বদেশী শহীদ ও আহত হয়েছেন। তিনি আরও বলেছেন, তালেবানের বিশেষ বাহিনী ওই এলাকায় পৌঁছেছে। দুষ্কৃতদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

শুক্রবারের হামলার এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। একটি মসজিদের মূল দরজায়, একটি দক্ষিণ অংশে ও তৃতীয়টি অজুখানার দিকে।

মন্তব্য করুন