© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিজার ছাড়াই একসঙ্গে সাত সন্তান প্রসব!

শেয়ার করুন:
সিজার ছাড়াই একসঙ্গে সাত সন্তান প্রসব!

ছবি-সংগৃহীত

international-desk
০৬:৩০ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০১৯

সিজার ছাড়াই একসঙ্গে সাত সন্তানের জন্ম দিয়েছেন এক মা।

ইরাকের দিয়ালা প্রদেশে জন্ম নেয়া সাত নবজাতকের মধ্যে ছয় মেয়ে ও এক ছেলে।

জানা গেছে, একসঙ্গে পৃথিবীর আলো দেখা নবজাতকেরা ও মা সুস্থ রয়েছে।

ইরাকে এক সঙ্গে সাত সন্তানের জন্মের ঘটনা এই প্রথম। তবে মায়ের পরিচয় প্রকাশ করা হয়নি।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ফিরাজ আল আজ্জাবী এক বিবৃতিতে বলেছেন, নবজাতক ও মা সুস্থ আছেন। তবে মায়ের নাম প্রকাশ থেকে বিরত থাকতে চান তারা।

বিবৃতিতে আরও জানা গেছে, সাত নবজাতকের মধ্যে ছয় মেয়ে ও এক ছেলে। সদ্য জন্ম নেয়া এই শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, ছোট্ট ছোট্ট চারটি শিশু একসঙ্গে একটি বিছানার ওপর শুয়ে আছে।

গত বছর লেবাননের সেইন্ট জর্জ ইউনিভার্সিটি হাসপাতালে একজন মায়ের গর্ভ থেকে একই সঙ্গে তিনটি মেয়ে ও তিনটি ছেলে শিশু জন্ম হয়।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন