© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কক্সবাজারে রোহিঙ্গাদের সংঘর্ষে নিহত বেড়ে ৭

শেয়ার করুন:
কক্সবাজারে রোহিঙ্গাদের সংঘর্ষে নিহত বেড়ে ৭
মোজো ডেস্ক
০৮:১৮ এএম | ২২ অক্টোবর, ২০২১

<div><span style="">কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭ ...

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮ নং ক্যাম্পে দুই গ্রুপ রোহিঙ্গার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান।

তিনি জানান, চারজন নিহত হয়েছেন। পরে আরো ৩ জন নিহত হয়েছে। আরও ৭ জনকে আহত অবস্থায় এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতরা হলেন উখিয়ার বালুখালী-২ এর ইদ্রিস (৩২), বালুখালী-১ এর ইব্রাহীম হোসেন (২২), ১৮ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসুন্দা নুরুল ইসলামের ছেলে আজিজুল হক (২৬), আবুল হোসেনের ছেলে মো. আমীন (৩২), মোহাম্মদ নবীর ছেলে নুরুল আলম ওরফে হালিম (৪৫), রহিম উল্লার ছেলে হামিদ উল্লাহ (৫৫) ও নুর মোহাম্মদের ছেলে নুর কায়সার (১৫)।

মন্তব্য করুন