© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি যুবরাজকে বহনকারী গাড়ি চালালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

শেয়ার করুন:
সৌদি যুবরাজকে বহনকারী গাড়ি চালালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
international-desk
০৭:১৭ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাকিস্তান সফরে তাকে বহনকারী গাড়িটি নিজেই চালিয়ে নিয়ে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

রোববার দুই দিনের সফরে পাকিস্তানে পৌঁছেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

ইসলামাবাদের একটি সামরিক বিমান ঘাঁটিতে ২১টি তোপধ্বনির মাধ্যমে যুবরাজকে উষ্ণ অভ্যর্থনা জানান ইমরান খান ও দেশটির শক্তিশালী সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়া।

এরপর দুই পাশের অনার গার্ড ঘেরা যুবরাজ লালগালিচায় পা রাখেন।

যুবরাজের নিরাপত্তার জন্য শহরটির মূল সড়কগুলোতে যান চলাচল সীমিত করে দেয়া হয়েছে। বসানো হয়েছে হাজারখানেক পুলিশ চৌকি। নিষিদ্ধ করা হয়েছে শহরের ওপর দিয়ে বিমান চলাচল।

এছাড়া ইসলামাবাদের একটি বড় অংশজুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ফোনের নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা। সৌদি যুবরাজ সফর উপলক্ষে সোমবার ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।

এদিকে যুবরাজ পাকিস্তানে পৌঁছানোর পরই দুই হাজার কোটি ডলারের সমমূল্যের বেশ কয়েকটি বিনিয়োগ চুক্তি সই করেছে। এর মধ্য দিয়ে বন্ধু দেশকে প্রত্যাশার চেয়ে বেশি সহযোগিতার ঘোষণা দিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

এদিকে যুবরাজের পাকিস্তানের পর তার ভারত সফরে যাওয়ার কথা রয়েছে।

সেখানে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বৈঠক করবেন।

বৃহস্পতি ও শুক্রবার চীন সফরের মধ্য দিয়ে নিজের দক্ষিণ এশিয়া সফর শেষ করবেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন