© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হঠাৎ বিয়েবাড়িতে ট্রাক, নিহত ১৩

শেয়ার করুন:
হঠাৎ বিয়েবাড়িতে ট্রাক, নিহত ১৩
international-desk
১২:০৭ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০১৯

ভারতের রাজস্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বিয়েবাড়িতে ঢুকে গেলে ১৩ জন নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

স্থানীয় সময় সোমবার রাতে রাজ্যটির প্রতাপগড়-জয়পুর মহাসড়কের আম্বাওয়ালি গ্রামে এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

রাজধানী জয়পুর থেকে গ্রামটি ৪১৭ কিলোমিটার দূরে। ঘটনার সময় বাড়িটিতে বিয়ের নাচগান চলছিল।

নিহতদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাস্তার পাশ দিয়ে বিয়ে অনুষ্ঠানের রাজস্থানি নাচ করছিলেন তারা। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি তাদের ওপরে উঠে গেলে ঘটনাস্থলেই ৯ জন মারা যান। আর হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও চারজন।

শিশুসহ আহত ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

  

টাইমস/এইচইউ

মন্তব্য করুন