© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নগরভবন ঘেরাও করলো নটর ডেম শিক্ষার্থীরা

শেয়ার করুন:
নগরভবন ঘেরাও করলো নটর ডেম শিক্ষার্থীরা
মোজো ডেস্ক
০৩:০২ পিএম | ২৫ নভেম্বর, ২০২১

<div>সহপাঠী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় ঘাতকের বিচার চেয়ে আজও রাজপথে নেমেছে নট

সহপাঠী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় ঘাতকের বিচার চেয়ে আজও রাজপথে নেমেছে নটরডেম কলেজের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১টার দিকে নটরডেমের শিক্ষার্থীরা শাপলা চত্বরে মিছিল করে অবস্থান নেয়।

সেখান থেকে পরে মিছিল নিয়ে নগরভবন অভিমুখে যায় শিক্ষার্থীরা। এ সময় সহপাঠীর মর্মান্তিক মৃত্যুর ঘটনার বিচার চেয়ে তারা স্লোগান দেয় ‘উই ওয়ান্ট জাস্টিজ’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’।

মতিঝিলের শাপলা চত্বরে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশেই যানজটের সৃষ্টি হয়েছে। মিছিলটি পরে নগরভবন অভিমুখে রওয়ানা হলে পুরো এলাকাতেই যানজটের সৃষ্টি হয়। সেখান থেকে শিক্ষার্থীরা মিাছল নিয়ে জিরো পয়েন্টে অবস্থান নেয়।

মন্তব্য করুন