© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত তিন, আহত আট

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত তিন, আহত আট
মোজো ডেস্ক
১২:২৯ পিএম | ০১ ডিসেম্বর, ২০২১
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি মাধ্যমিক স্কুলে গুলিতে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে অকল্যান্ড কাউন্টির একটি স্কুলে এ ঘটনা ঘটে। ১৫ বছর বয়সী ওই হামলাকারী কিশোরকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন ১৬ বছরের কিশোর। এছাড়া নিহত অপর দুই জন মেয়ে শিক্ষার্থী এবং তাদের বয়স যথাক্রমে ১৪ ও ১৭ বছর।

বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়েছে, আহতদের মধ্যে একজন শিক্ষক রয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে অক্সফোর্ড স্কুলে বন্দুক নিয়ে অতর্কিত হামলা চালায় ওই শিক্ষার্থী।

ওকল্যান্ড কাউন্টির আন্ডারশেরিফ মাইকেল জি ম্যাককেব সাংবাদিকদের বলেছেন, ৯১১ নম্বরে কল আসে। বন্দুকধারী শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

মন্তব্য করুন