© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আফ্রিকাফেরতদের নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন

শেয়ার করুন:
আফ্রিকাফেরতদের নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন
মোজো ডেস্ক
০২:১৪ পিএম | ০৩ ডিসেম্বর, ২০২১
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকাতে আফ্রিকা মহাদেশের ৭ দেশ থেকে আসা যাত্রীদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক।

বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। সার্কুলারে বলা হয়, বতসোয়ানা, লেসোথো, ইসোয়াতিনি, ঘানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে থেকে আসা ব্যক্তিদের ১৪ দিন নিজ খরচে কোয়ারেন্টিন করতে হবে। শনিবার থেকে এ আদেশ কার্যকর হবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশের উদ্দেশে রওনার আগেই হোটেল বুকিং করতে হবে। আগত যাত্রীদের হোটেলে থাকা অবস্থায় ৭ম ও ১৪তম দিনে করোনাভাইরাস শনাক্তের আরটি-পিসিআর পরীক্ষা করানো হবে। কোনোটির ফলাফল পজিটিভ এলে তাকে হাসপাতালে আইসোলেশনে রাখা হবে।

বাংলাদেশে প্রবেশ করা যেকোনো যাত্রীকে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে করোনা টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে।

তবে ১২ বছরের নিচের শিশুদের জন্য এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই।

করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়েই একটা উদ্বেগ শুরু হয়েছে। অতি দ্রুত সংক্রমক এ ধরনটি এরই মধ্যে বেশ কিছু দেশে শনাক্ত হয়েছে।

মন্তব্য করুন