© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের প্রতিরক্ষা প্রধানকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

শেয়ার করুন:
ভারতের প্রতিরক্ষা প্রধানকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
মোজো ডেস্ক
০৩:১৬ পিএম | ০৮ ডিসেম্বর, ২০২১
ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে বহনকারী একটি হেলিকপ্টার তামিলনাড়ুতে বিধ্বস্ত হয়েছে। এতে চার জন নিহত হয়েছেন। এনডিটিভি’র খবর।

বুধবার (৮ ডিসেম্বর) বিপিন রাওয়াতকে বহনকারী একটি এমআই ১৭ভি৫ হেলিকপ্টার তামিলনাড়ু’র কুনুর-এর কাছে নীলগিরিতে বিধ্বস্ত হয়েছে।

এতে বিপিনের স্ত্রীসহ আরও ১৩ জন যাত্রী ছিল।

ভারতীয় বিমানবাহিনীর এক টুইট বার্তায় জানিয়েছে, চিফ অফ ডিফেন্স স্টাফকে বহনকারী হেলিকপ্টারটি বুধবার দিল্লি থেকে তামিলনাড়ুর সুলুরে যাচ্ছিল।


ভারতীয় বিমানবাহিনীর এমআই-১৭ভি৫ মডেলের হেলিকপ্টারটি রাশিয়ার তৈরি। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

মন্তব্য করুন