© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে প্রাণহানি বেড়ে শতাধিক

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে প্রাণহানি বেড়ে শতাধিক
মোজো ডেস্ক
১১:১৭ এএম | ১২ ডিসেম্বর, ২০২১
ধ্বংসাত্মক টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লণ্ডভণ্ড হয়ে গেছে কেনটাকির বিভিন্ন এলাকা। অঙ্গরাজ্যটিতে এ পর্যন্ত মৃত্যু সংখ্যা বেড়ে শতাধিক হয়ে গেছে বলেও জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে ৩৬৫ কিলোমিটার গতিতে কেনটাকিজুড়ে আঘাত হানে টর্নেডো। দেশটির আরও কয়েকটি অঙ্গরাজ্যে আঘাত হানে। ক্ষয়ক্ষতি হয়েছে ইলিনয়, আরকানসাস ও টেনেসি অঙ্গরাজ্যেরও কয়েকটি এলাকা। এসব স্থানেও হতাহতের ঘটনা ঘটেছে। 

স্থানীয় সময় শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, কেনটাকি অঙ্গরাজ্যে টর্নেডো ২০০ মাইলেরও বেশি বিস্তৃত একটি গমনপথ ধরে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সবকিছু ধ্বংস করে দিয়েছে।

খবর রয়টার্স ও বিবিসির।

মন্তব্য করুন