© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওমিক্রন ছড়ানোর আশঙ্কায় কিছু উৎসব বাতিলের আহ্বান ডব্লিউএইচওর

শেয়ার করুন:
ওমিক্রন ছড়ানোর আশঙ্কায় কিছু উৎসব বাতিলের আহ্বান ডব্লিউএইচওর
মোজো ডেস্ক
১১:৫৯ এএম | ২১ ডিসেম্বর, ২০২১
করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে কিছু ছুটির পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রোস আধানম ঘেব্রেইসাস। ডেলটা ভ্যারিয়েন্টের চেয়ে ওমিক্রন দ্রুত ছড়ানোর প্রমাণ মিলেছে উল্লেখ করে তিনি এ আহ্বান জানান। 
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ডাব্লিউএইচওর প্রধান আধানম বলেন, 'জীবননাশের চেয়ে ইভেন্ট বাতিল করা বা বিলম্বিত করা ভালো। এখনই উদ্‌যাপন করা এবং পরে শোক করার চেয়ে এখন বাতিল করা এবং পরে উদ্‌যাপন করা ভালো। তাই কিছু ক্ষেত্রে অনুষ্ঠান বাতিল করা বা বিলম্বিত করার মতো 'কঠিন সিদ্ধান্ত' নিতে হবে। আমাদের নিজেদের জন্য এবং অন্যদের রক্ষা করার জন্য অবশ্যই এই সিদ্ধান্ত নিতে হবে। 

মন্তব্য করুন