মক্কা-মদিনায় করোনার-হানা বিধিনিষেধ দিয়েছে সৌদি
০৭:৩৯ পিএম | ০৩ জানুয়ারি, ২০২২
সৌদি সরকার ঘরের ভেতরে এবং বাইরে সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে।
এর সাথে মিলিয়ে মক্কা ও মদিনাতেও একই বিধান চালু করা হয়েছে।
সৌদি আরবে গত মাসে কোভিড-১৯ কেসের সংখ্যা এক লাফে অনেক বেড়ে গেছে।
গত বুধবার সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ৭৪৪টি নতুন কেস শনাক্ত করেছে।
গত বছর অগাস্টের পর এটি ছিল সবচেয়ে বেশি করোনার কেস।
মহামারি শুরু হওয়ার পর থেকে সৌদি আরবে এপর্যন্ত পাঁচ লক্ষ ৫৪ হাজার রোগী শনাক্ত করা হয়েছে।
এর মধ্যে মারা গেছে ৮,৮৭৪ জন।
গত রোববার সরকার ঘোষণা করেছে, ১লা ফেব্রুয়ারি থেকে দোকানপাট, শপিং সেন্টার এবং রেস্তোরাঁয় যেতে চাইলে সব সৌদি নাগরিক কিংবা সে দেশে বসবাসকারী ও দর্শনার্থীকে কোভিড বুস্টারের প্রমাণ দেখাতে হবে।