নিউজিল্যান্ডে ১৩০ রানের লিড পেয়েছে বাংলাদেশ

চার উইকেট হাতে রেখে ৭৩ রানের লিড নিয়ে ম্যাচের চতুর্থ দিন (মঙ্গলবার) শুরু করা বাংলাদেশ দল জমা করেছে আরও ৫৭ রান। নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসের ৩২৮ রানে গুটিয়ে দিয়ে মুমিনুল হকদের ইনিংস থামে ৪৫৮ রানে। এতে প্রথম ইনিংসে ১৩০ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাউন্ট মঙ্গানুইয়ের বে-ওভালে আগের তিন দিন দাপট দেখানো বাংলাদেশ দলের লক্ষ্য ছিল লিডটাকে ১৪০-১৫০ এ নেওয়া। দলকে সে লক্ষ্যের দিকে নিয়ে গেছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ এবং ইয়াসির আলি রাব্বি। মিরাজের দাপুটে ব্যাটিংয়ে ১৩০ রানের লিড টাইগারদের। কোনো অঘটন না ঘটলে বলা যেতে পারে, এই টেস্টের নাটাই সফরকারীদের হাতে।

শেষ ১৩ রানে বাকি ৪ উইকেট না হারালে লিডটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল। লেজের দিকে ব্যাটসম্যানরা সুবিধা করতে না পারায় ৪৫৮ রানেই থামতে হয় বাংলাদেশ দলকে।

ইয়াসির ১১ এবং মিরাজ ২০ রান নিয়ে দিন শুরু করেন। তবে শুরুতেই ফিরতে পারতেন মিরাজ। দিনের ১৪তম বলে স্পিনার রাচিন রবীন্দ্রকে সুইপ করত গেলে ব্যাট-বলের টাইমিং করতে পারেননি। নিউজিল্যান্ডের আবেদনে আম্পায়ার ক্রিস ব্রাউন আঙুল তোলেন। মিরাজ সতীর্থ ইয়াসিরের সঙ্গে কথা বলে রিভিউ নেন। এ যাত্রায় বেঁচে যান তিনি।

বিপদ হয়েছিল পরের ওভারেও। এবার পেসার নেইল ওয়াগনারের ভেতরে ঢোকানো বলে এলবিডব্লিউ মিরাজ। সঙ্গে সঙ্গে রিভিউ নেন। তাকে দেখেই বোঝা যাচ্ছিল বেশ আত্মবিশ্বাসী। রিভিউতে দেখা যায়, বল তার প্যাডে আঘাতের আগে ব্যাটে আঘাত করে। দুবার বেঁচে যাওয়া মিরাজ পরে বিদায় নেন ফিফটির কাছে গিয়ে বাজে শট খেলে।

অফ স্টাম্পের অনেক বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান আগে টিম সাউদির শিকার হন তিনি। এতে সপ্তম উইকেট জুটিতে ইয়াসির-মিরাজ ৭৫ রানে পার্টনারশিপ ভাঙে। পরে ইয়াসির ২৬ রান করে আউট হলে তাসকিন আহমেদ (৫), শরিফুল ইসলামও (৭) দ্রুত বিদায় নেন।

Share this news on:

সর্বশেষ

img
শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল ভারত Feb 07, 2026
img
১২ দিনেই ৫ কোটি ছাড়াল ইমরান হাশমির অভিনীত সেই ওয়েব সিরিজ! Feb 07, 2026
img
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, মন্তব্য ট্রাম্পের Feb 07, 2026
img
ফিফা বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা Feb 07, 2026
img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026
img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026
img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026
img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026