এবাদতের বোলিং তোপে চতুর্থ দিন শেষ করলো নিউজিল্যান্ড

এবাদাত হোসেনের বোলিং তাণ্ডবে মাউন্ট মঙ্গানুই টেস্ট এখনো বাংলাদেশের হাতের মুঠোয়। দ্বিতীয় ইনিংসে ১৭ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড। চতুর্থ দিন শেষে কিউইদের স্কোর ৫ উইকেটে ১৪৭ রান। ৩৯ রানে ৪ শিকার এবাদতের।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করা বাংলাদেশ সেকেন্ড ইনিসের শুরুটাও করে দারুন। ২৩ রানেই কিউইদের প্রথম উইকেটের পতন। ম্যাচে প্রথমবার উইকেটের দেখা পেয়েছেন তাসকিন। ক্যাপ্টেন ল্যাথামকে ক্লিন বোল্ড করেন তিনি। আর এবাদত হোসেন নিয়েছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়ের উইকেট।

তৃতীয় উইটেকে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। টেইলর আর উইল ইয়াং ছড়ি ঘোরাতে থাকেন তাসকিন-এবাদত-মিরাজদের ওপর। দু'জনের ৭৩ রানের পার্টনারশিপ ভীতি ছড়ায় টাইগার শিবিরে। 

এরপর হাফ সেঞ্চুরিয়ান উইল ইয়ংকেও ৬৯ রানে ফেরান এবাদত। এক বল পরে কিউই শিবিরে আবারো এবাদতের হানা। তার এবারের শিকার হেনরি নিকলস। তিনি ফেরেন ডাক মেরে। 

এক ওভার পর আবারো বল করতে আসেন এবাদত। এবার তুলে নেন টম ব্লান্ডেলের উইকেটটা। শেষ ৩ ব্যাটসম্যানের বিদায়ের মাঝে নিউজিল্যান্ড যোগ করতে পারেনি এক রানও।

টাইগারদের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন এবাদত হোসেন ও ১টি উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ।

এর আগে ৬ উইকেটে ৪০১ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। টাইগারদের ৭৩ রানের লিড থামে ১৩০-এ। প্রথম ইনিংসে মুমিনুলরা অলআউট হয় ৪৫৮ রানে। ২০ রানে দিন শুরু করা মিরাজ ইনিংসে পঞ্চম টাইগার ব্যাটসম্যান হিসেবে ফিফটিও প্রায় পেয়েই গিয়েছিলেন। তবে ব্যক্তিগত ৪৭শে সাউদির শিকার হয়ে ফিরেছেন মেহেদি। আর ১১তে শুরু করা ইয়াসির রাব্বি থেমেছেন ২৬ রানে।

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026