© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপের সেরা একাদশে সুযোগ পেলেন কারা?

শেয়ার করুন:
বিশ্বকাপের সেরা একাদশে সুযোগ পেলেন কারা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৭ পিএম | ০৯ মার্চ, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর শেষ হয়েছে ৮ মার্চ রোববার। টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় ক্রিকেট দল। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড ২৫৫ রান করে ৯৬ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত।


টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন ক্রিকেটার দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। আসরের সেরা পারফর্মারদের নিয়েই বিশ্বকাপের সেরা একাদশ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার সেই দলে সুযোগ পেয়েছেন ভারতীয় ৪ জন তারকা ক্রিকেটার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরের সেরা একাদশে আছেন ভারতের ৪ জন। দক্ষিণ আফ্রিকার দুই জন, ইংল্যান্ডের দুই জন, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের একজন করে।
বিশ্বকাপের ফাইনালে খেলা নিউজিল্যান্ডের একজন ক্রিকেটারও বিশ্ব সেরা একাদশে সুযোগ পাননি।

সেরা দল বেছে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ইয়ান বিশপ, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান, কোচ তথা ধারাভাষ্যকার নাটালি জার্মানোস, আইসিসির প্রতিনিধি গৌরব সাক্সেনা এবং শ্রীলংকার ক্রীড়া সাংবাদিক রেক্স ক্লিমেন্টাইন।
বিশ্ব সেরা একাদশে ভারত থেকে সুযোগ পেয়েছেন সাঞ্জু স্যামসন, ঈশান কিশন, হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহ। পাকিস্তানের শাহিবজাদা ফারহান, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ইংল্যান্ডের উইল জ্যাকস।

ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি, ইংল্যান্ডের আদিল রশিদ ও জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি। দ্বাদশ ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন যুক্তারাষ্ট্রের শ্যাডলি ফান স্কালকুইক।

এবি/টিএ

মন্তব্য করুন