© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয় বাংলাদেশের

শেয়ার করুন:
নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয় বাংলাদেশের
মোজো ডেস্ক
০৮:১৩ এএম | ০৫ জানুয়ারি, ২০২২

<div>নিউজিল্যান্ডে ঐতিহাসিক এক জয় পেল বাংলাদেশ। কিউইদের মাটিতে এর আগে কোনো ফর

নিউজিল্যান্ডে ঐতিহাসিক এক জয় পেল বাংলাদেশ। কিউইদের মাটিতে এর আগে কোনো ফরম্যাটেই জিতেনি টাইগার বাহিনী। সেই গেরো কাটল ক্রিকেটের অভিজাত সংস্করণ দিয়েই, তাও আবার ৮ উইকেটের বড় ব্যবধানে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৩২৮ রান করে নিউজিল্যান্ড। জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৪৫৮ রানে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ১৬৯ রান করলে জয়ের জন্য ৪০ রানের টার্গেট পায় মুমিনুল হক বাহিনী।

টেস্টের শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল স্রেফ ৫ উইকেট। সেটা তুলে নিতে খুব বেশি সময় নিল না মুমিনুল হকের দল। দ্রুত গুঁটিয়ে যাওয়ায় বড় লিড নিতে পারল না নিউজিল্যান্ড। মাত্র ৪০ রানের লক্ষ্য পাওয়া বাংলাদেশ দিনের প্রথম সেশনেই হেসেখেলে জিতে ইতিহাস গড়ল নিউজিল্যান্ডে।

৫ উইকেটে ১৪৭ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড। আজ পঞ্চম ও শেষ দিনে সকালের সেশনে ১০.৪ ওভারের মধ্যে মাত্র ২২ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে ১৬৯ রানে অলআউট হয় টম লাথামের দল। তাসকিন-এবাদতদের তোপে পরের ব্যাটাররা কেউ দাঁড়াতেই পারেননি। এবাদত ৪৬ রানে একাই নেন ৬ উইকেট। ৩৬ রানে ৩টি শিকার তাসকিনের। এতে জয়ের জন্য মাত্র ৪০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।

মুমিনুল ১৩ এবং মুশফিক ৫ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম জয়ের সঙ্গে উপমহাদেশীয় কোনো দল ১০ বছর পর সেখানে টেস্ট জিতল।

মন্তব্য করুন