© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইনিংস ও ১১৭ রানে হারলো বাংলাদেশ

শেয়ার করুন:
ইনিংস ও ১১৭ রানে হারলো বাংলাদেশ
মোজো ডেস্ক
১১:১৯ এএম | ১১ জানুয়ারি, ২০২২
মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়ার পর সবাই ভেবেছিল ক্রাইস্টচার্চেও দারুণ কিছু করে দেখাবে বাংলাদেশ। কিন্তু হলো তার উল্টো টা। নিউজিল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারলো না সফরকারী ব্যাটাররা। প্রথম ইনিংসে স্বাগতিকদের করা ৫২১ রান দুইবার ব্যাট করেও চেজ করতে ব্যর্থ হয়েছে মুমিনুল বাহিনী। শেষ পর্যন্ত নামের পাশে ইনিংস ও ১১৭ রানের ব্যবধানে পরাজয়।

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই টপ অর্ডারের শীর্ষ চার ব্যাটার আউট হয়ে যায়। এর পরই মূলত এই টেস্টের গতিপথ নির্ধারিত হয়ে যায়। কেবল অপেক্ষা ছিল হারের ব্যবধান কত বড় হয় সেটার। কারণ, নিউজিল্যান্ড যে নিজেদের প্রথম ইনিংসে ৫২১ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছে

মন্তব্য করুন