© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'শতাব্দীর সেরা সংকট ইমরান খান' - বিলওয়াল ভুট্টো-জারদারি

শেয়ার করুন:
'শতাব্দীর সেরা সংকট ইমরান খান' - বিলওয়াল ভুট্টো-জারদারি
মোজো ডেস্ক
১২:৩৬ পিএম | ১৩ জানুয়ারি, ২০২২

<div><br></div><div>পার্লামেন্টে দাঁড়িয়ে ইমরান খানকে শতাব্দীর সেরা সংকট হিসেবে আখ্যা দ...


পার্লামেন্টে দাঁড়িয়ে ইমরান খানকে শতাব্দীর সেরা সংকট হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো-জারদারি। বুধবার (১২ জানুয়ারি) পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে বিলওয়াল এ কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএনআই

এ সময় তিনি আরোও বলেন,পৃথিবীতে প্রতি ১০০ বছরে একটি করে বড় সংকট আসে, আর বর্তমান শতাব্দীর সবচেয়ে বড় সংকটের নাম পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরান সরকারের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চুক্তিটি পাকিস্তানে ভয়াবহ প্রভাব ফেলবে বলে দাবি করেন পিপিপির চেয়ারম্যান।  বলেন, আপনি যখন দুর্বল তখনই আইএমএফের কাছে গেলেন এবং একটি দুর্বল চুক্তি ফিরলেন। আমরা এই চুক্তির দায়ভার বহন করতে পারবো না, এটি করবে সাধারণ মানুষ ও দরিদ্ররা।

তিনি দাবি করেন, সরকারের প্রস্তাবিত অর্থনৈতিক বিল পাকিস্তানে ‘মূল্যস্ফীতির সুনামি’ তৈরি করবে। অহংকার থেকেই আইএমএফের সঙ্গে চুক্তির বিষয়ে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করেননি ইমরানের সরকার।


মন্তব্য করুন