মারধরের মামলায় খালেদা জিয়ার উপদেষ্টা কারাগারে
১০:৩৪ এএম | ১৪ জানুয়ারি, ২০২২
<div> <div>মারধরের একটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্য
মারধরের একটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক তাজমেরি এস ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
২০১৮ সালে মারধরসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় করা মামলায় তাজমেরি ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিনকে গ্রেফতার করা হয় বলে জানা যায়।
গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার গ্রেফতার ও কারাগারে পাঠানোর প্রতিবাদ করে বলেন, শাসকগোষ্ঠী দেশে এক শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি করেছে। আইন-আদালতও এখন শাসকগোষ্ঠীর মুখাপেক্ষী।