© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাঝরাতে হাসপাতালে আগুনে রাস্তায় আতঙ্কিত রোগীরা

শেয়ার করুন:
মাঝরাতে হাসপাতালে আগুনে রাস্তায় আতঙ্কিত রোগীরা
মোজো ডেস্ক
১১:০৯ এএম | ১৪ জানুয়ারি, ২০২২

<div>বরগুনা জেনারেল হাসপাতালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ...

বরগুনা জেনারেল হাসপাতালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ গুরুতর আহত হননি। 

জানা যায়, গতকাল রাত দেড়টার দিকে হঠাৎ বিকট শব্দে রোগীদের ঘুম ভেঙে যায়। চারপাশে ধোঁয়া দেখতে পেলে হাসপাতালের কর্তব্যরত নার্স ও চিকিৎসকরা রোগীদের দ্রুত নিচে নামতে বলেন। হাসপাতালের দ্বিতীয় তলায় ভর্তি সব রোগী বেড থেকে বেরিয়ে রাস্তায় আশ্রয় নেয়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও তাড়াহুড়ো করে নামতে গিয়ে অনেকে আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ বিভাগকে ঘটনাটি জানালে তারা এই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানায় পুলিশ। 

মন্তব্য করুন