রাত পোহালেই ভোট

অবিরাম প্রচার-প্রচারণার পর আগামীকাল রবিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কাঙ্ক্ষিত নির্বাচন। মোট সাত জন মেয়র প্রার্থী ও ২৭টি ওয়ার্ডে ১৪৮ জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা আসনে ৩৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

শুক্রবার মধ্যরাতে প্রচার-প্রচারণা শেষ হয়। নির্বাচন নিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার গতকাল ব্যস্ত সময় পার করেছেন। 

নাসিকের ২৭টি ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকরা বাদ্যবাজনা সহকারে নেচেগেয়ে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজ নিজ মার্কায় ভোট প্রার্থনা করেন। নাসিকের অলিগলিসহ প্রধান প্রধান সড়ক পোস্টারে পোস্টারে ছেয়ে আছে। ২৭টি ওয়ার্ডেই রাত পর্যন্ত বিভিন্ন মার্কার পাশাপাশি নৌকা ও হাতির সমর্থকরা স্লোগানে স্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলে। সন্ধ্যায় শহরের ২ নম্বর রেলগেট এলাকায় বঙ্গবন্ধু সড়কে আইভীর নৌকা মার্কার সমর্থনে পথসভা হয়, বের করা হয় মিছিল। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের হাতি মার্কার সমর্থনে বন্দরের সিরাজদ্দৌলাহ ক্লাব মাঠে নির্বাচনি সভা শেষে একটি মিছিল বন্দরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। সকালে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। 

এদিকে নির্বাচনি প্রচারণায় প্রার্থীদের অধিকাংশ সমর্থকই স্বাস্থ্যবিধি না মানায় নগরবাসী এনিয়ে উৎকণ্ঠার মধ্যে রয়েছে। সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নাসিকের বিভিন্ন ওয়ার্ডে টহল দেওয়া শুরু করেছে। নির্বাচনকালীন সময়ে ১৪ প্লাটুন বিজিবিসহ ২৭টি ওয়ার্ডে ও শহরে ৫ হাজার র‍্যাব ও পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া ২৭টি ওয়ার্ডে ২৭ জন ম্যাজিস্ট্রেট এবং ৯ জন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট নির্বাচনকালে দায়িত্ব পালন করবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। 

এবারই প্রথম ৪২ হাজার ৪৩০ জন নতুন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নৌকা ও হাতির উভয় প্রার্থীই নারী ও তরুণ ভোটারদের বিভিন্ন কৌশলে আকৃষ্ট করার চেষ্টা করেছেন। আগামীকাল ভোট হলেও সর্বশেষ প্রচারণাকালীন সময়ে দুই হেভিওয়েট প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও তৈমূর আলম খন্দকার কেউই আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনি ইশতেহার প্রকাশ করেননি। তবে প্রচারণাকালে দুই জনেই নির্বাচিত হলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করাসহ নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন ভোটারদের।

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে: ওয়াদুদ ভুইঁয়া Feb 04, 2026
img
‘দ্য প্যারাডাইস’, বাজেট ছুঁয়েছে ২০০ কোটি Feb 04, 2026
img
একটি মহল হামলা ও কালো টাকার রাজনীতি শুরু করেছে: সাইফুল হক Feb 04, 2026
img
ফের একই সঙ্গে পর্দার জনপ্রিয় জুটি Feb 04, 2026
img
ভারত কি আসলেই রাশিয়ার তেল কেনা বন্ধ করছে, কী বলছে ক্রেমলিন? Feb 04, 2026
img
কায়াদু লোহার নজরকাড়া অভিব্যক্তি, ‘ফাঙ্কি’ ছবির পথে চমকপ্রদ উপস্থিতি Feb 04, 2026
img
সাবেক প্রেমিকের সাথে সম্পর্ক ভাঙার কারণ স্পষ্ট করলেন ম্রুণাল ঠাকুর Feb 04, 2026
img
আর নেই শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল Feb 04, 2026
img
ইভেন্টে সকলকে হার মানালেন তামান্না ভাটিয়া Feb 04, 2026
img
আইনি জটিলতায় বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’ Feb 04, 2026
img
পরিচিত হাসির জগতে অচেনা চরিত্রে অক্ষয় কুমার Feb 04, 2026
img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026
img
মে দিবসে একদিনে দুই ছবি, রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026