© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এএমসি'র ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম আর নেই

শেয়ার করুন:
এএমসি'র ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম আর নেই
মোজো ডেস্ক
০৬:১৫ পিএম | ২৫ জানুয়ারি, ২০২২

<div><span>আবেদ মনসুর কনস্ট্রাকশনের (এএমসি) ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম চিকিৎসাধী

আবেদ মনসুর কনস্ট্রাকশনের (এএমসি) ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম চিকিৎসাধীন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকাল ৫টার দিকে রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

দেশের স্বনামধন্য ঠিকাদারি প্রতিষ্ঠান আবেদ মনসুর কনস্ট্রাকশন (এএমসি) এ কর্মরত ছিলেন নুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৯ বছর।ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

নুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ টাইমস পাবলিশার, ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ ও এএমসি-এর প্রধান আবেদ মনসুর। 

এক শোকবার্তায় তিনি বলেন- ‘ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলামের মৃত্যুতে ওয়ার্ল্ড ভিনাইল গ্রুপ ও আবেদ মনসুর কনস্ট্রাকশনের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই শোকাহত। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একই সঙ্গে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

মন্তব্য করুন