© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জনপ্রিয় তামিল সঙ্গীত পরিচালকের ইসলাম গ্রহণ

শেয়ার করুন:
জনপ্রিয় তামিল সঙ্গীত পরিচালকের ইসলাম গ্রহণ
entertainment-desk
০৫:১৭ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০১৯

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তামিল সঙ্গীত পরিচালক কুরালারাসান ইসলাম গ্রহণ করেছেন।

ইসলামের প্রতি অনুরক্ত হয়ে সম্প্রতি তিনি পবিত্র এই ধর্ম গ্রহণ করেন।

কুরালারাসানের ইসলাম গ্রহণকে স্বাগত জানিয়েছে তার পরিবারও।

কুরালারাসান তামিল সিনেমার অভিনেতা ও সঙ্গীত পরিচালক। তার বাবা টি রাজেনদারও একজন পেশাদার অভিনেতা।

বাবার হাত ধরেই চলচ্চিত্রে হাতেখড়ি হয় কুরালারাসানের। বাবা টি রাজেনদার অভিনীত সিনেমায় শিশু চরিত্রে অভিনয় করতেন তিনি ।

পাশাপাশি গানেও ভালো দখল ছিল কুরালারাসানের।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, কুরালারাসান চেন্নাইয়ের আন্না সালাই মসজিদে তার অভিভাবক বাবা থিসিংগু রাজেনদার ও মা উশা রাজেনদারের উপস্থিতিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরালারাসানের ইসলাম গ্রহণের ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল।

তবে বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখেছে অনেক ভারতীয়। তার এই ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। তার ভক্তরাও অভিনন্দন জানিয়েছেন।

কুরালারাসানের ইসলাম গ্রহণকে স্বাগত জানিয়ে তার বাবা টি রাজেনদার বলেন, আমি সব ধর্মকেই সমান ও সঠিক বলে মনে করি। সব ধর্মের সহনশীলতাই আমার নীতি।

উল্লেখ্য, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তামিল সঙ্গীত শিল্পী ও পরিচালক এ আর রহমান। ২৩ বছর বয়সে ১৯৮৯ সালে পরিবারের অন্য সদস্যদের নিয়ে ধর্মান্তরিত হন তিনি। ধর্মের সঙ্গে নামও পরিবর্তন করে দিলীপ কুমার থেকে হয়ে যান আল্লা রাখা রহমান, সংক্ষেপে এ আর রহমান।

এবার সেই একই পথ অনুসরণ করে আরেক তামিল সঙ্গীত পরিচালক কুরালারাসান ইসলাম ধর্ম গ্রহণ করলেন।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন