© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মরক্কোতে কুয়ায় আটকে পড়া শিশু রায়ানের মরদেহ উদ্ধার

শেয়ার করুন:
মরক্কোতে কুয়ায় আটকে পড়া শিশু রায়ানের মরদেহ উদ্ধার
মোজো ডেস্ক
০৪:৪১ পিএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২২
মরক্কোয় ১০৪ ফুট গভীর কূপে আটকে পড়া শিশু রায়ান উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে। পাঁচ দিনের অবিরাম উদ্ধার অভিযানে শনিবার রাতে পাঁচ বছর বয়সী রায়ানের নাগাল পান উদ্ধারকর্মীরা। তবে এর আগেই মৃত্যু হয় রায়ানের 

শনিবার রাতে রায়ানকে উদ্ধারের পর তাৎক্ষনিক তার অবস্থা জানা যায়নি। পরে মরক্কোর রাজপ্রাসাদের এক বিবৃতিতে বলা হয়, শিশু রায়ানকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। রায়ানের মৃত্যুতে মরক্কোর বাদশাহ মোহাম্মদ শোক জানিয়েছেন।

গত মঙ্গলবার মরক্কোর ছোট্ট গ্রাম তামোরোতে একটি নলকূপের গভীর কুয়ায় রায়ান নামের শিশুটি পড়ে যায়। মঙ্গলবার সন্ধ্যা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। প্রাথমিকভাবে স্থানীয় স্বেচ্ছাসেবীরা কুয়ার ভেতর প্রবেশ করে রায়ানকে উদ্ধারের চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু কুয়াটি অত্যন্ত সরু হওয়ায় রায়ানের কাছে যাওয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন