© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিআরটিএতে বদলিতে রাজনৈতিক তদবির নয় : কাদের

শেয়ার করুন:
বিআরটিএতে বদলিতে রাজনৈতিক তদবির নয় : কাদের
মোজো ডেস্ক
০৩:৫৪ পিএম | ০৭ ফেব্রুয়ারি, ২০২২
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিএ) কোনও কর্মকর্তার জরুরি বদলি প্রয়োজন হলে তা নিয়মের মধ্যে করা হবে। এ নিয়ে রাজনৈতিক তদবির কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।’ 

সোমবার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএর কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যেকোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। বিআরটিএ কে দালালের দৌরাত্ম্য দূর করার নির্দেশ দেন মন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা না এলে যতই উন্নয়ন হোক, কোনো লাভ হবে না। এ সময় বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চার মাসের মধ্যে অপেক্ষমাণ গ্রাহকদের লাইসেন্স প্রদান শেষ করতে বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন ওবায়দুল কাদের।

মন্তব্য করুন