© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধের বিরুদ্ধে রাশিয়ায় বিক্ষোভে আটক ১৭০০

শেয়ার করুন:
যুদ্ধের বিরুদ্ধে রাশিয়ায় বিক্ষোভে আটক ১৭০০
মোজো ডেস্ক
১০:২১ এএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২২
ইউক্রেনে রুশ হামলার পর যুদ্ধের বিরুদ্ধে রাশিয়ার বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ জন গ্রেফতার হয়েছেন।

রাশিয়ার সরকারি বিভিন্ন সিদ্ধান্তের ওপর যেসব বিরোধিতা হয় তার ওপর নজর রাখা একটি স্বাধীন মানবাধিকার সংগঠন এই তথ্য জানায়।

বিরোধী দলের সমাবেশে গ্রেপ্তারের ওপর নজর রাখা সংগঠন ওভিডি-ইনফো জানায়, এসব বিক্ষোভে রাশিয়ার মস্কোতে ৯০০ জন এবং সেন্ট পিটার্সবার্গে ৪০০ জন গ্রেপ্তার হয়েছে।

ফ্রান্সের বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, ইউক্রেন আক্রমণের সিদ্ধান্তের প্রতিবাদে রাশিয়ার রাজধানীর পুসকিন স্কয়ারে হাজার হাজার মানুষকে  জড়ো হতে দেখা গেছে। অন্যদিকে সেন্ট পিটার্সবার্গেও বিক্ষোভ করেছেন সহস্রাধিক মানুষ।

মন্তব্য করুন