© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চীনে বাস দুর্ঘটনায় ২১ শ্রমিক নিহত

শেয়ার করুন:
চীনে বাস দুর্ঘটনায় ২১ শ্রমিক নিহত
international-desk
১২:৩৫ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

চীনে বাস দুর্ঘটনায় ২১ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২৯ জন। খবর চীনের সংবাদমাধ্যম সিনহুয়া। 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৮টায় উত্তর চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়ার ইয়িনমিন খনি কারখানার সিসা, দস্তা ও রুপার খনিতে এ দুর্ঘটনা ঘটে।

আঞ্চলিক জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়, ৫০ জন শ্রমিককে ওই খনির আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের টানেলে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে।

সংবাদমাধ্যমে জানানো হয়, জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এরই মধ্যে এ দুর্ঘটনায় সহায়তা দেওয়ার জন্য এক কর্মী দলকে পাঠিয়েছে।

 

 
টাইমস/এইচইউ

মন্তব্য করুন