© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিলিস্তিনি এক কিশোরকে গুলি করে হত্যা করলো ইসরায়েল

শেয়ার করুন:
ফিলিস্তিনি এক কিশোরকে গুলি করে হত্যা করলো ইসরায়েল
মোজো রিপোর্ট
০৫:৩৬ পিএম | ০৬ মার্চ, ২০২২
এবার এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। পূর্ব জেরুজালেমে এই ঘটনা ঘটেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৪টার দিকে বাব হাটা শহরে আল আকসা মসজিদের একটি প্রবেশদ্বারে ওই দুর্ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে পৌঁছানোর পর এক মেডিক্যাল কর্মকর্তা ওই কিশোরকে মৃত ঘোষণা করেন। তবে এ বিষয়ে ফিলিস্তিনি কর্মকর্তাদের পক্ষ থেকে মন্তব্য করা হয়নি।

ওই ঘটনার পর আল আকসা মসজিদের সব প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত ওই কিশোর পূর্ব জেরুজালেমের আল তুর এলাকার বাসিন্দা।

১৯৬৭ সালে জেরুজালেমের পূর্বাংশ দখল করে ইসরায়েল, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বেশিরভাগ দেশই ইসরায়েলের এই দখলদারিত্ব মেনে নেয়নি। এর আগে গত ১ মার্চ পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

মন্তব্য করুন