© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রে সৌদি আরবের প্রথম নারী রাষ্ট্রদূত

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে সৌদি আরবের প্রথম নারী রাষ্ট্রদূত
international-desk
১২:৫২ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

যুক্তরাষ্ট্রে সৌদি আরবের প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন সৌদি রাজকুমারী রিমা বিন্ত বানদার আল-সৌদ। এই প্রথম সৌদি আরব কোনো নারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিল।

শনিবার এক অধ্যাদেশের মাধ্যমে তাকে নিয়োগ দিয়ে জনসমক্ষে তা ঘোষণা দেওয়া হয়।

রাজকুমারী রিমা ক্রাউন প্রিন্স মোহাম্মদের ছোট ভাই যুবরাজ খালিদ বিন সালমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। খালিদ সৌদি আরবের উপ-প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।

রিমার বাবা বানদার বিন সুলতান আল-সৌদ ১৯৮৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। রিমা মিউজিয়াম স্টাডিজের বিষয়ে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করেছেন। ২০০৫ সালে দেশে ফিরে তিনি সরকারি ও বেসরকারি দুই খাতেই বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করছেন।

সাংবাদিক জামাল খাসোগির মৃত্যু নিয়ে সারাবিশ্বে সৌদি এখন আলোচনায় রয়েছে। এমন কঠিন সময়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পেলেন রিমা।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন