© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউক্রেনের সুমিতে বিমান হামলা,শিশুসহ নিহত দশ

শেয়ার করুন:
ইউক্রেনের সুমিতে বিমান হামলা,শিশুসহ নিহত দশ
মোজো ডেস্ক
০১:০৫ পিএম | ০৮ মার্চ, ২০২২
সুমি ও আশপাশের এলাকায় বিমান হামলা হয়েছে। এ ঘটনায় শিশুসহ ১০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছেন,ইউক্রেনের সুমি শহরের আঞ্চলিক সামরিক প্রশাসন প্রধান দিমিত্র ঝিভিৎস্কি বলেন, গতকাল সোমবার রাতে ঝিভিৎস্কির ফেসবুক পোস্টের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

ঐ ভিডিও বার্তায় তিনি বলেন, 'স্থানীয় সময় রাত ১১টায় উত্তর-পূর্বাঞ্চলীয় শহরে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় ১০ জনের বেশি নিহত হয়েছেন', ঝিভিৎস্কি আরও বলেন,' দুর্ভাগ্যজনকভাবে নিহত ব্যক্তিদের মধ্যে শিশুও রয়েছে'।

ভিডিও শেয়ার করা ফেসবুক পোস্টে ঝিভিৎস্কি লেখেন, ‘শিশুদের হত্যা করা হচ্ছে। এর জন্য আমরা কখনোই ক্ষমা করব না।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর ইউক্রেনে ২৭ শিশুসহ ৪০৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ। 

মন্তব্য করুন