© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশিয়ার তেল, গ্যাস ও কয়লা আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

শেয়ার করুন:
রাশিয়ার তেল, গ্যাস ও কয়লা আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
০৯:২৯ এএম | ০৯ মার্চ, ২০২২
যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর তেল, গ্যাস ও কয়লা আমদানির সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে । মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার এ ঘোষণা দেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। 

প্রতিবেদবে জানানো হয়েছে জো বাইডেন বলেন, 'এই উদ্যোগের মানে হলো- মার্কিন জনগণ আরেকটি বড় ধরেনর ধাক্কার মুখোমুখি হবেন। কিন্তু, আমরা পুতিনের যুদ্ধে ভর্তুকি দেওয়ার অংশ হব না।'

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাসের দাম বাড়ার আশঙ্কা থাকা সত্ত্বেও এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে দ্বিপক্ষীয় রাজনৈতিক সমর্থন পেয়েছে।

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বাইডেন এমন ঘোষণা দিতে পারেন। ফলে, বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশের বেশি বেড়ে ব্যারেল প্রতি ১৩০ ডলারে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন