© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধ করতে ইউক্রেনে জর্জিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী

শেয়ার করুন:
যুদ্ধ করতে ইউক্রেনে জর্জিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
১০:২৭ এএম | ০৯ মার্চ, ২০২২
জর্জিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইরাকলি ওকরুয়াশভিলি রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনে গেছেন। আজ বুধবার সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রজাতন্ত্র ও প্রতিবেশী রাশিয়ার সঙ্গে সীমান্ত বিরোধে রয়েছে এই দুই দেশের। 

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওকরুয়াশভিলির তার সঙ্গে স্বেচ্ছাসেবক এনেছেন।

মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, 'ওকরুয়াশভিলি এখন 'ইউক্রেনে আছেন। তার সঙ্গে জর্জীয় স্বেচ্ছাসেবক আছে। তারা আগ্রাসী রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করবে।'

মন্তব্য করুন