বিএনপিকে আত্মশুদ্ধির পথে হাঁটার আহবান: ওবায়দুল কাদের

বিদেশীরা ক্ষমতায় বসাবে এমন মরীচিকার পেছনে না ঘুরে বিএনপিকে তওবা করে জনমুখী রাজনীতিতে ফিরে আসার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ(২১ মার্চ) সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিফিংকালে বিএনপি নেতাদের প্রতি এ আহবান জানান।

তিনি বিএনপিকে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিতব্য আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও আহবান জানান। 

এ সময় তিনি বলেন, 'আওয়ামী লীগ সরকার নাকি গনবিরোধী, স্বাধীনতা বিরোধী এবং রাষ্ট্রবিরোধী, - বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের তাঁর এমন হাস্যকর বক্তব্য বছরের সেরা কৌতুকের মর্যাদা পেতে পারে বলে মনে করেন'। 

তিনি আরও বলেন, 'স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে গাঁটছড়া বেঁধে যারা রাজনীতি করে, এবং সাম্প্রদায়িক অপশক্তির সাথে ক্ষমতা ভাগাভাগি করে তাদের মুখে এমন নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়'।

দেশ ও রাষ্ট্রবিরোধী রাজনীতি, নেতিবাচক কর্মকাণ্ড এবং দুর্নীতি ও অপকর্মের জন্য বিএনপি ইতিমধ্যে গনবিরোধী হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়েছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। 

বিএনপির নিজের ঘরে গণতন্ত্র ফিরে আনা আবশ্যক উল্লেখ করে মন্ত্রী বলেন, নিজেদের দলে অগণতান্ত্র এবং স্বেচ্ছাচারিতা চর্চা করে বিএনপি কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, দেশবাসী তা আবারও জানতে চায়।

বিএনপি মুখে যতই গণতন্ত্রের কথা বলুক প্রকৃতপক্ষে তারাই গণতন্ত্র বিরোধী অপশক্তি এবং গণতান্ত্রের চলমান অগ্রযাত্রায় প্রধান প্রতিবন্ধক বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন বিএনপি রোগ সারাতে আবারও বিদেশী চিকিৎসকের কাছে ধর্না দিতে শুরু করেছে, কিন্তু এতে কোন লাভ হবে না। 

নালিশের রাজনীতি প্রকৃতপক্ষে বিএনপিকে নিজ দলের মেরুদন্ডহীনতা আর সিদ্ধান্তহীনতাকেই স্পষ্ট করে তুলেছে বলে জানান ওবায়দুল কাদের।  

বিএনপি'র সময়কালের অন্ধকার লোডশেডিং এর যুগ পেরিয়ে আজ থেকে উন্নয়নের আলোয় উদ্ভাসিত দেশের প্রতিটি জনপদ এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সবসময় জনগণের সুখ-দুঃখের সাথে রয়েছেন দেশরত্ন শেখ হাসিনা। আর একথা বুঝতে পেরেই বিএনপি অগণতান্ত্রিক পথে হাঁটছে, চোরা গলির সন্ধান করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব বাদ দিয়ে বিএনপিকে আত্মশুদ্ধির পথে হাঁটার আহবান জানান।

Share this news on:

সর্বশেষ

img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026