© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩৫৮ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, তৈরি হবে নিরাপদ সড়ক

শেয়ার করুন:
৩৫৮ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, তৈরি হবে নিরাপদ সড়ক
মোজো ডেস্ক
১০:৫০ পিএম | ২৯ মার্চ, ২০২২

<div><span style="">বাংলাদেশে বিশ্বব্যাংক থেকে থেকে ৩৫৮ মিলিয়ন ডলার ঋণ নিচ্ছে । নিরাপদ ...

বাংলাদেশে বিশ্বব্যাংক থেকে থেকে ৩৫৮ মিলিয়ন ডলার ঋণ নিচ্ছে । নিরাপদ ও টেকসই সড়ক উন্নয়নে ব্যায় করা হবে এ অর্থ। অনুমোদন হওয়া এই ঋণের সুদের হার ১ দশমিক ২৫ শতাংশ এবং সার্ভিস চার্জ শুন্য দশমিক ৭৫ শতাংশ।

আগামী ৩০ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশেকে । তবে প্রথম ৫ বছর কোনো অর্থ শোধ করতে হবে না।

আজ (২৯ মার্চ) মঙ্গলবার বিশ্বব্যাংক থেকে জানানো হয়েছে, উচ্চ-ঝুঁকিপূর্ণ মহাসড়ক ও জেলা সড়কে দুর্ঘটনায় প্রাণহানি ও আহতদের সংখ্যা কমাতে এই ঋণ সহায়তা দেওয়া হচ্ছে।

বিশ্বব্যাংক জানায়, এই নিরাপদ সড়ক প্রকল্প বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে সড়ক নিরাপত্তায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।

নিরাপদ সড়কের পাইলট প্রকল্প হিসেবে দুটি জাতীয় মহাসড়ক এন-৪ (গাজীপুর-এলেঙ্গা) এবং এন-৬ (নাটোর থেকে নবাবগঞ্জ) নির্ধারণ করা হয়েছে। প্রকল্পে উন্নত প্রকৌশল নকশা, স্বাক্ষর এবং চিহ্নিতকরণ, পথচারীদের সুবিধা, সড়কের গতি, জরুরি সেবা ইত্যাদি বিষয়গুলো থাকবে। এই উদ্যোগগুলো সড়ক ২টিতে ৩০ শতাংশের বেশি সড়ক দুর্ঘটনা কমাতে সহায়তা করবে।

মন্তব্য করুন